দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাসচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ১১:০০
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়া ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার তার পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই বাস চালকের নাম আরমান খান (৩১)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের আরব খানের ছেলে।

দুর্ঘটনার সময় আরমান নিজেই বাসটি চালাচ্ছিলেন বলে দাবি করেছে তার পরিবার ও বাসের অন্য স্টাফরা।

বাসচালক আরমানের ফুপাতো ভাই বলেন, ‘বাসটি আমার ফুপাতো ভাই আরমান চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম অনেকেই গুজব ছড়িয়েছেন যে, বাসের চালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমে গেলে তখন হেলপার চালাচ্ছি। কিন্তু ঘটনাটি সত্য নয়। কারণ বাস থেকে যদি আরমান নেমেই যাবে তাহলে মরদেহ কেন পাওয়া গেল।’

নাম প্রকাশ না করার শর্তে সৌহার্দ্য পরিবহনের একজন স্টাফ বলেন, ‘গতকাল দুর্ঘটনায় পতিত হওয়া বাসটির চালক আরমান ছিলেন। সে নিজেই বাসটি ড্রাইভ করছিলেন। তার পেশাদার ড্রাইভিং লাইসেন্সও রয়েছে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
ইউনিফর্ম পরে ভাইয়ের আ.লীগের মনোনয়নপত্র জমা: সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা