পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের ‘আত্মহত্যা’

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে মো. সজীব আকন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজীব আকন কয়ারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম এবং জাহাঙ্গীর আকনের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের সঙ্গে নিহত সজীব আকনের দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় খালি বাড়িতে বসতঘরের ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন সজীব। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































