পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে যা বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, ২১:৪৬
অ- অ+

পুলিশ হত্যার তদন্তপ্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশসহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রতিটি জিনিসের যা হয়, সেটাই হবে। এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই।’

শুক্রবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, বিগত ১৭ বছরে আপনারা জানেন, ব্যাংক থেকে টাকা চলে গেছে। এ কারণে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চালু করতে হলে সরকারের এক নম্বর এজেন্ডা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল ভূমিকা পালন করে পুলিশ। জুলাই বিপ্লবের পরে পুলিশের যে মনোবল, সেটা শূন্যের কোঠায় ছিল। এটা ছিল গুটিকয় লোকের ভুল সিদ্ধান্তের কারণে বা নেতৃত্বের কারণে। এখন সেই পরিস্থিতি রিগেইন করা হয়েছে।

আইজিপি আরও বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক সমাজে আসে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা হবে।

কালোবাজারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের নৈতিক চিন্তা চেতনার উন্নত করতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে।

এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান ও আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি
রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক
২৬ আগস্ট মধ্যরাত থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা