টাঙ্গাইলে ট্রেনে কাটা পরে শিশুসহ ৫ জনের মৃত্যু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, ২১:৪৭
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য।

শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী থানার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ি এসআই মিজানুর রহমান জানান, উপজেলার ধলাটেংগর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন।

এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে, তারা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। এতে এক শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানান এসআই মিজান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, বসেছে ক্যামেরা-মনিটর
দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিনের বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান