জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, দোকান মালিককে জরিমানা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ১৭:০১
অ- অ+

জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন এসে দোকান মালিককে জরিমানা করে মজুত থাকা তেল বিক্রি করার নির্দেশ দেয়।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের দোকানের সামনে ঘটনা ঘটে।

এই প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন শতাধিক বাইকার। দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় ক্ষুব্ধ বাইকাররা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।

প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট ভোগান্তি খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ সেই দোকানে পরিদর্শনে গেলে কিছু পরিমাণ তেল পান এবং তা দ্রুত বিক্রির নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করি দোকান তল্লাশি করে কিছু তেল পাওয়া গেছে গ্রাহক বেশি থাকায় দোকান মালিক আতঙ্কে তেল বিক্রি বন্ধ রেখেছিলেন বর্তমানে মজুত থাকা তেল গ্রাহকদের মাঝে বিক্রি করা হচ্ছে

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে সড়কে যান চলাচল শুরু হয়

কোথাও তেল মজুত করার সুযোগ নেই মন্তব্য করে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মো. ইউসুপ আলী বলেন, ‘আমাদের প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আজ এই দোকানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় আমাদের এমন অভিযান চলমান থাকবে(ঢাকাটাইমস/২৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
ইউনিফর্ম পরে ভাইয়ের আ.লীগের মনোনয়নপত্র জমা: সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা