ঢাকা দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ২২:৫০
অ- অ+

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রবিবার রাতে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছে এনসিপি।

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের বাছাই করে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা আশা করছেন, আসন্ন নির্বাচনে এসব প্রার্থীরা ভালো ফলাফল অর্জন করবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার