পদত্যাগ করলেন বিচারপতি রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এটি বঙ্গভবনে পাঠানো হবে।
এর আগে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উত্থাপন করেন। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের জন্য অনুরোধ করেন এবং অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিচারপতি ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীর স্বার্থ উপেক্ষা করে ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের নীতির পরিপন্থি।
(ঢাকাটাইমস/৩১ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































