কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, ১৫:৪২| আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৫:৫০
অ- অ+

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) মো. দাউদ মিয়াকে পদোন্নতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়াকে পদোন্নতিপূর্বক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো।

১৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. দাউদ মিয়া কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের আগে তিনি কপিরাইট অফিসের রেজিস্ট্রার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মেধাস্বত্ব সুরক্ষা, কপিরাইট আইন আধুনিকায়ন এবং ডিজিটাল যুগে মেধা চুরির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন কর্মশালা ও সেমিনারের মাধ্যমে তিনি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেছেন।

কর্মজীবনে তিনি ভোলা ও বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), কুমারখালী ও দিঘলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্বরাষ্ট্র ও বিদ্যুৎ মন্ত্রণালয়েও যুগ্ম সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

মো. দাউদ মিয়ার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে। তিনি প্রয়াত মোফাজ্জল মাস্টারের কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

সৎ, বিনয়ী ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে সুপরিচিত মো. দাউদ মিয়ার নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের প্রত্যাশা—তার অভিজ্ঞতা ও দক্ষতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা