সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬, ০০:০৩
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল ও ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে অভিযান চালানো হয়।

অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুদ করা আনুমানিক ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। পরে ডিপো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন আরেকটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তর করা প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি দাবি করেন, জব্দকৃত ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করা হচ্ছিল। তবে তিনি এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধার করা ফার্নেস ওয়েল ও ডিজেল সংরক্ষণের জন্য পাশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩ কোটি ভোটার গায়েবের প্রতিবাদে অবরুদ্ধ দিল্লি, বিতর্কে মোদি সরকার
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন