মেহেরপুর সীমান্তে মিলল গোপন তেলের ভাণ্ডার, অভিযানে উদ্ধার ৫ হাজার লিটার ডিজেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬, ১০:১০
অ- অ+

বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা মেহেরপুরে গোপন তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। রাতভর অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালায় সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল। সীমান্তের কাছাকাছি এলাকায় হঠাৎ এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি দোকানের গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এসব তেল কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মজুত রাখা হয়েছিল।

অভিযান শেষে লাইসেন্সবিহীন তেল মজুতের অভিযোগে আবু সুফিয়ান (৩৮)কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত তেলের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধ জ্বালানি মজুত ও পাচারের ঝুঁকি সবসময়ই থাকে। জব্দকৃত তেলের পরিমাণ স্বাভাবিক ব্যবসার আওতায় পড়ে না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
ইউনিফর্ম পরে ভাইয়ের আ.লীগের মনোনয়নপত্র জমা: সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা