ইবির শিক্ষিকা হত্যাঃ কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৭:২৭
অ- অ+

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী স্বজনরা

বৃহস্পতিবার ( এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে কর্মসূচি শুরু হয় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর তারালং মার্চ টু পুলিশ সুপার কার্যালয়কর্মসূচি পালন করেন এবং সেখানে গিয়ে এসপি কার্যালয় ঘেরাও করেন

পরবর্তীতে শিক্ষার্থী প্রতিনিধি পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) শওকত মো. হাসান ইমামের বৈঠক অনুষ্ঠিত হয়

কর্মসূচিতে নিহত রুনার স্বামী ইমতিয়াজ সুলতান, তার সন্তানসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থীরা অংশ নেন

সমাবেশে বক্তারা বলেন, আসামি বিশ্বজিৎ শ্যাম সুন্দর হাইকোর্টে ঘোরাঘুরি করছে কিন্তু প্রশাসন তাদের গ্রেপ্তার করতে পারছে না শিক্ষিকা আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক এবং তার চারটি অবুঝ বাচ্চা রয়েছে। এই শিশুদের নিরাপত্তার স্বার্থেও প্রশাসনের উচিত ছিল আসামিদের গ্রেপ্তার করা।

আসামিদের এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না এমন প্রশ্ন তুলে বক্তারা শঙ্কা প্রকাশ করেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যদি নিরাপত্তা না থাকে, সেখানে একজন সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়!

নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বলেন, ‘আমার স্ত্রী মৃত্যুর আগে যে ষড়যন্ত্রের শিকার ছিলেন, মৃত্যুর পরেও সেই ষড়যন্ত্রটা চলছে প্রশাসন ওই ফজলুকে (প্রধান আসামি) দিয়ে একটি নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে অভিযুক্ত বিশ্বজিৎ, শ্যাম সুন্দরের বিরুদ্ধে বিভাগের অর্থ তছরুপ করার অভিযোগও আছে কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কোনো পদক্ষেপ নেয়নি আমি মনে করি, এই হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নকারীর অন্যতম মাস্টারমাইন্ড হাবিবুর রহমান

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধি সোহান জানান, ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি তবে অতিরিক্ত পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, প্রধান আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য আসামিদের সম্পৃক্ততা যাচাই করে মূল ঘটনা উদ্ঘাটন করা হবে

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কাঙ্খিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে সোহান বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে ভিসি কার্যালয় ঘেরাও করা হবে।

গত মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ঘটনায় পরদিন নিহতের পরিবার ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি

(ঢাকাটাইমস/২এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩
বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান
ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা