চাঁদপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, সন্তানহীন হলেন বাবা-মা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৯:০৮
অ- অ+

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই মারা গেছে। তারা হলো ইয়াসিন (৮) ও রাসেল (৬)।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি ওই গ্রামের আবুল বাশার ও শাহিনা বেগম দম্পতির সন্তান।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহির হোসেন বলেন, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামে। তাদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। শিশুরা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে দুই ভাইয়ের লাশ পানিতে ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করেন স্বজন ও প্রতিবেশীরা।

দুই শিশু সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আবুল বাশার ও শাহিনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিলেন আহমাদুল্লাহ
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ
তুরাগ নদী থেকে উদ্ধার কিশোরের পরিচয় খুঁজছে নৌ-পুলিশ