শার্শায় পিআইওর অপসারণ দাবিতে মানববন্ধন-স্মারকলিপি

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৪২| আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৬
অ- অ+

যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে মানববন্ধন স্মারকলিপি দেওয়া হয়েছে

আজ সোমবার ( এপ্রিল) দুপুর ১২টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরেশার্শা উপজেলাবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন

মানববন্ধন শেষে ওই কর্মকর্তার অপসারণসহ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান পারস্পরিক যোগসাজশের মাধ্যমে টেন্ডারের আড়ালে একক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করাচ্ছেন টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ভুয়া সদস্য বানিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা

বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামানের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ সম্পাদন করে সরকারি অর্থ আত্মসাৎ, ডিহি ইউনিয়নের ট্যাংরালী সড়ক নির্মাণে বালির পরিবর্তে মাটির ওপর ইট বসিয়ে নিম্নমানের কাজ, জনপ্রতিনিধিদের অফিসে ডেকে বিভিন্ন প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলন এছাড়া নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপে ইমরানের দোকান থেকে মনজুরের বাগড় পর্যন্ত রাস্তা সম্পূর্ণ করার কথা থাকলেও আংশিক কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করেছেন এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

নতুন বাংলাদেশে ধরনের দুর্নীতি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করে বক্তারা অভিযুক্ত (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণ সুষ্ঠু তদন্তের দাবি জানান মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আয়োজকরা

মানববন্ধনে বক্তব্য দেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌরযুবদলের সভাপতি মফিজুর রহমান বাবু প্রমুখ

(ঢাকাটাইমস/৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে দায়িত্ব ছাড়ার নির্দেশ
ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা