ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদে ব্রিগেডিয়ার আশিকুর রহমান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৩
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

আগামী তিন বছরের জন্য এ নিয়োগ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের সভায় আশিকুর রহমানের নিয়োগটি অনুমোদিত হয়। পরে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে বিষয়টি জানানো হয়েছে।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

বিএসইসির সূত্রে জানা গেছে, ডিএসইর আবেদন পর্যালোচনার পর ‘ফিট অ্যান্ড প্রপার’ মানদণ্ড অনুযায়ী প্রার্থীর যোগ্যতা যাচাই-বাছাই শেষে কমিশন এ নিয়োগে সম্মতি দিয়েছে।

ডিএসই সূত্র জানায়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি মফিজুল ইসলাম রাশেদকে স্থলাভিষিক্ত করছেন। বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত যাচাই-বাছাই ও আলোচনার ভিত্তিতেই এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা