কসবা-আখাউড়ায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ১৮:২৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ দুই উপজেলায় ক্রীড়া অবকাঠামোর দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কসবা ও আখাউড়ায় পৃথক দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া এ বিষয়ে আবেদন করেছিলেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকায় দীর্ঘদিন ধরে খেলাধুলার উপযোগী কোনো মানসম্মত মাঠ বা অবকাঠামো ছিল না। এতে করে তরুণদের ক্রীড়া চর্চা বাধাগ্রস্ত হচ্ছিল। মিনি স্টেডিয়াম নির্মিত হলে এ সংকট অনেকটাই কাটবে বলে মনে করছেন তারা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কসবা-আখাউড়া অঞ্চলে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি এলাকায় সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়নের পথে। স্টেডিয়াম দুটি নির্মিত হলে এলাকার তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়িত হলে তা শুধু ক্রীড়া উন্নয়নেই নয়, শিশু-কিশোর ও তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’