গুলশানে বিপুল জাল নোটসহ গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১৯:৩৩| আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৯:৪৩
অ- অ+

রাজধানীর গুলশানে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিক।

রবিবার বিকালে গুলশান থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

একইদিন সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে গুলশান দুই নম্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেট কারের ভিতর থেকে আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও

আব্দুল্লাহ মজুমদার আশিককে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে তাদের হেফাজতে থাকা একটি বাজার করা ব্যাগের মধ্যে থেকে ১ হাজার টাকার ৫০ বান্ডেল জালনোট (মোট ৫০ লাখ) উদ্ধার করা হয়। এ সময় জালটাকা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত টাকার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালিশে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে একজনের মৃত্যু
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা
কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১-এ কল, যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা