তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ আসামি গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে রয়েছেন মো. মিঠুন (১৯), আজিজুল হাকিম (৫০), মো. ওমর ফারুক (৩৯), মো. খলিল মন্ডল (২১), মো. কাউসার (২২), রহিমা আক্তার (৩৯), মো. শহিদ মোল্লা (৫২), সিদ্দিক হাওলাদার (৫৫), সুজন মিজি (৩০), মো. রুমান খান (২৫), নাবিল মুক্তাদি (২১), মো. রনি (২০), মো. হাসান আহম্মেদ (১৮), রবিউল (২০), শরিফুল ইসলাম (৩৪), মো. সবুজ (৪০), স্বপ্না বেগম (২৮), রাফি মাহমুদ মিরাজ (২২), হাবিবুল ইসলাম রানা (৩০), সিরাজুস সালেকিন পাভেল (৪১)সহ আরও অনেকে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













