গুলিস্তানে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ২৩:০৮
অ- অ+

রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে ১১৭ টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম–জহুরুল ইসলাম (৩৮)।

রবিবার ডিএমপি মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার পর রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি টিম। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি, মধ্যপ্রাচ্যে স্বস্তির আভাস
রামিসা ধর্ষণ-হত্যার বিচার: আজ যুক্তিতর্ক উপস্থাপন, ঘোষণা হবে রায়ের তারিখ
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা