তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ৭৪ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও ডিএমপি অধ্যাদেশে মোট ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।
তিনি বলেন, তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযানে তেজগাঁও থানা অঞ্চলে থেকে ৬ জন, শেরে বাংলা নগর থেকে ১০ জন, মোহাম্মদপুর থেকে ৯ জন, আদাবর থেকে ২৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ১১ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











