রাজধানীর রাস্তা-ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী সরাতে নির্দেশ, আসছে ডিএমপির অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১০
অ- অ+

রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার প্রবণতা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাস্তা ও ফুটপাত দখল করে রাখা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল না সরালে শিগগিরই বিশেষ অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে—সরকারি ও বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্মাণকাজের বিভিন্ন সামগ্রী যত্রতত্র রাস্তা ও ফুটপাতে রেখে দিচ্ছেন। এতে একদিকে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

এ ধরনের কার্যক্রম ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬-এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৭/৮২ ধারার সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, খুব শিগগিরই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিএমপির ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করবে। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার