কুষ্টিয়ায় 'পীর' শামীম হত্যার ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, ১৩:৪৩
অ- অ+

কুষ্টিয়ায় ‘পীর’ শামিম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার নিহতের বড় ভাই ফজলুর রহমান এ মামলা দায়ের করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান রাত ৯টা ৫০ মিনিটের দিকে মামলাটি এন্ট্রি করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার ফিলিপনগর এলাকায় কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক দরবার শরিফে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর চালিয়ে দরবারে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় মারধর করা হয় নিজেকে পীর হিসেবে দাবি করা শামীম রেজাকে। মারধরের শিকার হন দুই অনুসারীও।

স্থানীয়দের অভিযোগ, গত ৫-৬ বছর ধরে শামীম ইসলামের নাম ব্যবহার করে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও গান-বাজনা করে মরদেহ দাফন করাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
বিপৎসীমা ছাড়ালো তিন নদীর পানি, দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত
আফগানিস্তানে আকস্মিক বন্যার তাণ্ডবে নিহত ২০, নিখোঁজ অনেক
দাবানলের ধোঁয়ার কারণে কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা