জামালপুর কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:১৪
অ- অ+

জামালপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে এস এম জিয়াউল হক জিয়া নামের একজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন শামীম রেজা এ তথ্য নিশ্চিত করেন। গতকাল (১৪ এপ্রিল) রাত নয়টার দিকে জিয়াউল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জিয়াউল হক জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। ছাড়া দিগপাইত ডি কে উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, দিকপাইত ডি কে উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে জিয়াউল হকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত ১৫ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়।

জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন শামীম রেজা জানান, জিয়াউল হকের রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, গতকাল বাংলা নববর্ষ উপলক্ষে জেলা কারাগারে দুপুরে উন্নত খাবারের আয়োজন ছিল। বেলা ১টার দিকে জিয়াউল হক খাবার খান। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। তার শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। বেলা ২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

জেল সুপার আরও জানান, সেখানে তিনি পাঁচটা পর্যন্ত চিকিৎসা নেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
বিপৎসীমা ছাড়ালো তিন নদীর পানি, দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত
আফগানিস্তানে আকস্মিক বন্যার তাণ্ডবে নিহত ২০, নিখোঁজ অনেক
দাবানলের ধোঁয়ার কারণে কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা