গুলশানে সিসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজধানীর গুলশানে ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ সিসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার রাত ১১ টা থেকে অভিযান শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণের সিসা ও সিসা সেবন করার উপকরণ জব্দ করা হয়েছে৷ এছাড়া বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, আমাদের অভিযান শেষের দিকে আছে। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণের সিসা ও সিসা সেবন করার উপকরণ জব্দ করা হয়েছে। এছাড়া বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে। তবে ভবন মালিকের এক নারী পলাতক রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত বছরের আগস্টে এই সিসা বারে অভিযান চালিয়েছিলো গুলশান থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছিলো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











