তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৬৯ আসামি গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য জানান।
তিনি বলেন, তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানায় নিয়মিত মামলা, পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে এবং ডিএমপি অধ্যাদেশে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ১৫ জন, শেরে বাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











