তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬৭

রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ‘লম্বু আসাদুল’ হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য জানান।
তিনি বলেন, তেজগাঁও বিভাগের আওতাধীন পাঁচটি থানায় নিয়মিত মামলা, পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে এবং ডিএমপি অধ্যাদেশে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে শেরে বাংলা নগর থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় লম্বু আসাদুল হত্যার চার আসামিসহ মোট ১৯ জন, আদাবর থানায় ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











