সারাদেশে আজ থেকে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭
অ- অ+

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আজ বগুড়ায় একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ে কার্যক্রমের সূচনা করেন। একই দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্ক এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা ও চারটি সিটি করপোরেশনসহ সব এলাকায় এই কর্মসূচি পরিচালিত হবে।

তিনি আরও বলেন, প্রথম ধাপে ৫ এপ্রিল থেকে শুরু হওয়া কার্যক্রম ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে। সারাদেশে এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য মন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে দ্রুত হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার আশা করা হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের উদ্দেশে জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা দিতে হবে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে পরবর্তী ডোজ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুদের টিকার আওতায় আনতে পারলে হামের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের লক্ষণ নিয়ে দেশে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ২২ হাজার শিশু।

(ঢাকাটাইমস/২০ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা