সরিয়ে দেওয়া হলো বিমানবন্দরের ওসিকে, নতুন দায়িত্বে কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ২১:৩৭| আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২১:৫৬
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেনকে সরিয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। একই আদেশে ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

কামরুল হাসান তালুকদার বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা