বনানীতে সীসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ২৩:০৭| আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২৩:৪২
অ- অ+

রাজধানীর বনানীতে ‘এস লাউঞ্জ’ নামের একটি সীসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার রাত ১০টার দিকে ডিএনসির একটি দল অভিযান শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসির একটি সূত্র জানায়, উঠতি বয়সী তরুণ-তরুণীদের মধ্যে অবৈধ সীসা পরিবেশন করা হচ্ছিলো বনানীর ১৭ নম্বর রোডে অবস্থিত ‘এস লাউঞ্জে’। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানটি নেতৃত্ব দিচ্ছেন ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।

তিনি বলেন, অভিযানে চার কেজি সীসা, ৮টি হুক্কা ও ৫ কেজি কয়লা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানের একটি সীসা লাউঞ্জে অভিযান চালায় ডিএনসি। সেখানে অবৈধ সীসা ও সীসা তৈরির সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা