নওগাঁয় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৪ জনকে গলা কেটে হত্যা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৩
অ- অ+

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে বাড়িতে ঢুকে স্বামী, স্ত্রী ও তাদের দুই সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করেছে।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোয়াংছড়িতে দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৯৭
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা