চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে পাওয়া গেল ৭টি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ১৬:১২
অ- অ+

রাজধানীর বনশ্রী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলের সূত্র ধরে অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। অভিযানে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. জহিরুল ইসলাম (৩৪), অলি উল্লাহ (২৮), সফিউল্লাহ খান (২৯) ও গাজী সাগর (২৭)।

মঙ্গলবার বিকালে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১০ এপ্রিল মো. সাহাল বিন রফিক (৩৮) নামের এক ব্যক্তির সুজুকি জিক্সার এসএফ ১৫০ সিসি মোটরসাইকেলটি বনশ্রী সি ব্লকের ৬ নম্বর সড়ক থেকে চুরি হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।

বনশ্রী এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা বাজার এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং মো. জহিরুল ইসলাম (৩৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে জহিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরেক সদস্য অলি উল্লাহ (২৮) কে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর ডাঙ্গা বাজারের ‘খান মটরস’-এর মালিক সফিউল্লাহ খানকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য গাজী সাগরকে (২৭) আটক করা হয় এবং তার কাছ থেকে একটি এমটি-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া অভিযান চালিয়ে এমটি-১৫, এক্সব্লেড, সুজুকি জিক্সার ও ফেজারসহ মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মতিঝিল বিভাগের ডিসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা