তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৬৬ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে ৬৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন এবং হাতিরঝিল থানায় ৫ জন রয়েছেন। এছাড়া আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশুকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











