‘বেঁচে আছি এখনো’ হাসপাতালের বেড থেকে জুবায়েরের ফেসবুক বার্তা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮
অ- অ+

রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ বেশ কয়েকজন। এই ঘটনার পর নিজের বর্তমান অবস্থা জানিয়েছেন ডাকসুর এ নেতা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে জুবায়ের বলেন, ‘বেঁচে আছি এখনো। ’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘একটা ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে আমাদের এক শিক্ষার্থীর ওপরে চড়াও হয় ছাত্রদল। তাকে সহযোগিতা করতে যাওয়া আরো কয়েকজন শিক্ষার্থীকে সেখানে আটকে রাখা হয়৷ সূর্যসেন হল সংসদের সদস্য ছোটভাই আলভিকে মা'রধর করে স'ন্ত্রাসীরা। ’

এবি জুবায়ের বলেন, ‘আমরা ডাকসুর প্রতিনিধি। শিক্ষার্থীদের বিপদে-আপদে আমাদের একটা রেসপনসেবলিটি আছে৷ মুসাদ্দিক (আলী ইবনে মোহাম্মদ), (ফাতিমা তাসনিম) জুমা, উম্মে সালমাসহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি সেখানে যাই প্রশাসনের সাথে কথা বলে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে। থানায় ঢুকার মুখে গেইট থেকেই আমাদের মারধর শুরু করে ছাত্রদলের স'ন্ত্রাসীরা। দুই শতাধিক স'ন্ত্রাসী ঘিরে ধরে বৃষ্টির মতো ঘু'সি, কি'ল, লা'ত্থি...বাকিটা দেখলেনই! লাস্ট আপডেট বেঁচে আছি এখনো, নাও থাকতে পারতাম হয়তো। আল্লাহর ইচ্ছা। গা-ভর্তি ব্যথা নিয়ে শুয়ে আছি হাসপাতালের বেডে।’

তিনি আরও বলেন, ‘যাইহোক, এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না৷ স'ন্ত্রাস, স'হিংসতা, গণরুম, গেস্টরুমের কালচার যারাই ফিরিয়ে আনতে চাইবে তাদের সামনেই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো। কী আর করবেন? মে'রেই ফেলবেন নাহয়! মা'রেন অসুবিধা নাই। বাট মে'রে ফেলার আগ পর্যন্ত এ লড়াই চলবেই ইনশাআল্লাহ।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার