ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: চিরকুটে শিক্ষকের নাম, দুজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬, ১৬:১৮
অ- অ+

রাজধানীর বাড্ডা এলাকায় বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক শিক্ষক ও শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মৃত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, সকালে বিষয়টি জানার পর শিক্ষকরা মিমোর বাসায় যান। পরে তাঁর মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণে এক শিক্ষকের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপকমিশনার জুয়েল ইমরান বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পাওয়া আলামতের ভিত্তিতে বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেওয়া হয়েছে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার