আপিলেও এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:২৫
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলেও বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথম দিন শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত আইন অনুযায়ী সঠিক ছিল। ফলে কমিশন সেই সিদ্ধান্ত বহাল রেখেছে।

তবে মনোনয়ন বাতিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন।

তিনি জানান, আইনের ব্যাখ্যায় অস্পষ্টতা রয়েছে এবং এর কারণে নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হওয়া উচিত নয়—এ বিষয়ে তিনি হাইকোর্টে রিট করবেন।

এদিকে একই শুনানিতে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খান ও মাধবী মারমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, জীবা আমিন খানের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণযোগ্য হয়নি, কারণ আপিলকারী নিজে ওই নির্বাচনের প্রার্থী ছিলেন না। আইন অনুযায়ী শুধু সংক্ষুব্ধ প্রার্থীই আপিল করতে পারেন। ফলে তার প্রার্থিতা বহাল থাকে।

অন্যদিকে বিএনপির আরেক প্রার্থী মাধবী মারমার বিরুদ্ধে করা আপিলও টেকেনি। আপিলকারী প্রার্থী না হওয়ায় তার আবেদন গ্রহণযোগ্য হয়নি বলে জানায় কমিশন। এতে মাধবী মারমার প্রার্থিতাও বৈধ থাকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা