চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে মহাসড়কের পশ্চিম পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা খেয়ে পরে খাদে পড়ে যায়, এতে হতাহতের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা