কসবা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৩২
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিজিবি সূত্র এ তথ্য জানায়। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, ২৬ এপ্রিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশে কসবা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভারতীয় উন্নতমানের বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্য ৯৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’