কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৭
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান শামীমের (৬৫) আস্তানায় হামলা হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

স্কুলছাত্রটির পরিবার জানায়, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ নিয়ে যায়। সে সলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায় ঘটনার (আস্তানায় হামলা) পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল তাই বলে তাকে আসামি করা হবে কেন?’

গত রবিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) আলিফ ইসলাম (২৩) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো

শনিবার (১১ এপ্রিল) কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামিমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে কুপিয়ে হত্যা করে কিছু মানুষ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা