শাহবাগে দম্পতিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫১
অ- অ+

রাজধানীর শাহবাগ এলাকায় ছিনতাইকারীদের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। আজ ভোরে শিশুপার্কের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন মো. জামাল উদ্দিন (৫৯) ও মোছা. সামছুন্নাহার (৫৫)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তাদের ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের ছেলে সামিউল আরাফাত জানান, ভোরের দিকে তার বাবা-মা অটোরিকশায় করে শাহবাগের শিশুপার্কের সামনে দিয়ে যাওয়ার সময় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা তার বাবা ও মায়ের ডান হাতে ছুরিকাঘাত করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল এলাকায়।

এ বিষয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার