কলাবাগান থানার এসআই নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৪২| আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৬:৫৪
অ- অ+

রাজধানী ঢাকার কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

রাকিবুল হাসান সরকার

রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান ঢাকা টাইমসকে বলেন, “এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

ডিসি মাসুদুর রহমান আরও বলেন, “নিখোঁজের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল।”

এ বিষয়ে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর
দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
যানজট নিরসনে কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের সাইট পরিদর্শন
ঘুষ-হয়রানির অভিযোগে উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা