দেবীগঞ্জে স্কুলে এসেই হঠাৎ ছাত্রীর আকস্মিক মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ২২:৩১
অ- অ+

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে পৌঁছানোর পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

নিহত অনুপমা রায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, অনুপমা রায় প্রতিদিনের মতো সাইকেলে করে স্কুলে আসে। সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে অনুপমা মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় জানান, শিক্ষার্থীটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, সে পথেই প্রাণ হারিয়েছে।

ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হাসপাতালে যায়। বিষয়ে শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ছোট্ট এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় বইছে শোকের মাতম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা