মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১০:১৮
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩ মে) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে এ ঘটনায় আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর ঝাঁপিয়ে পড়েন। পরে মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
রাজনীতি, রেফারিং ও বৈষম্যের শিকার বিশ্বকাপের ফুটবল দল: ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ বিভিন্ন দেশ
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, সেমিফাইনালের লড়াইয়ে সেরা আট দল
ঢাকাসহ ১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা