আদাবরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৬, ১২:৩৪| আপডেট : ০৪ মে ২০২৬, ১২:৪৮
অ- অ+

রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

সোমবার ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিল্লাল ওরফে ভাইস্তা বিল্লাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ১ নম্বর আসামি। এছাড়া তার নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিল্লাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় ‘ভাইস্তা বিল্লাল’ নামে পরিচিত। তার নেতৃত্বে ৮-১০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে। গ্যাংটি ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৪ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা