বাইফা আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড-এর ৫ম আসরের জমকালো রাতে অনুষ্ঠানের সবচেয়ে বড় পুরস্কার আজীবন সম্মাননা পাচ্ছেন ঢালিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা। গুণী এই শিল্পী বাইফার পরিচালকমণ্ডলীর সদস্য সাংবাদিক মাসিদ রণ’র হাত থেকে বাইফা সিজন ৫-এর উপহার বক্স গ্রহণ করার মাধ্যমে এই পুরস্কার নিজ হাতে গ্রহণের কথা জানিয়েছেন।
আগামী ৮ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইফা- সিজন ৫’র এর জমকালো আসর। মোট ২৯টি ক্যাটাগরীতে সরাসরি দর্শক ভোট ও বিজ্ঞ জুরিদের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কার প্রদাণ করা হবে। এছাড়া রয়েছে জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর নানা ধরনের পারফর্মেন্স, ফ্যাশন শো, রেড কার্পেট ও গ্ল্যাম মুভ সেগমেন্ট।
প্রসঙ্গত, সিজন ৩ থেকে বাইফা আজীবন সম্মাননা প্রদাণ শুরু করে। এ পর্যন্ত এই সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































