তেজগাঁও বিভাগের পুলিশের অভিযানে ৭৪ আসামি গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান এসব তথ্য জানান।
তিনি বলেন, রবিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ১৫ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, হাতিরঝিল থানা ৯ জন, আদাবর থানা ৯ জন, মোহাম্মদপুর থানা ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০ জন আসামি রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মামুন হাওলাদার, মো. ইব্রাহিম, মো. গোলাম রাব্বি, মোছাঃ ছকিনা বেগম, মোছাঃ সাদিনা বেগম, মো. আনোয়ার হোসেন, মোসাঃ সালমা ওরফে ছালমা বেগম, মোছাঃ রাজিয়া বেগম, মো. সেলিম গাজী, মো. ফরিদুজ্জামান, রাজু, শাকিল হোসাইন, মো. সেলিম মিয়া ওরফে সাগর, মো. সবুজ, মো. জাহিদ, উইলিয়াম নিক্সন গমেজ ওরফে ভিকি, মো. সাকিব হোসেন জাবের, মো. রেজাউল করিম রেজা, মো. আকাশ, মো. রবি, মো. ওয়াসিম, মো. ইলিয়াস হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. জিল্লুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, মো. রমজান, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, মো. নয়ন, মো. মুন্না, মো. ইমরান, মো. আনিছুর রহমান, মো. সুমন, মো. সুমন, মো. সুমন, আক্তার, মো. আরিফ, কালু শহিদ, মো. সুমন শেখ, মো. মাহাবুল, মো. মাসুম, মো. আব্বাস, মো. ফজলে রাব্বি, মো. কাউসার, মো. মুরাদ, তারিক, মো. আশরাফ, মো. স্বপন, মো. রুবেল, আলমগীর হোসেন, মো. সাহেব উদ্দীন, মো. মারুফ, মো. আবুল কালাম আজাদ, মো. মিলন, মো. মোস্তফা, খালেদ আহমেদ, মোছা: ইয়াছমিন আক্তার, মো. রায়হান মিয়া, মো. আয়নুল ইসলাম, মো. মুন্না, মারুফ, আখি আক্তার, সানজিদা আক্তার, সুমাইয়া রহমান, আল আমিন হোসেন শুভ, মেহেদী হাসান জুয়েল, মো. মাহিম, মো. তারেক, মো. শাহিন, রিপন, মো. রমজান, হোসাইন মোহাম্মদ, মো. রিয়াজ, মো. রবিউল ও মো. মিলন মিয়া।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











