টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ জন আটক, সিলগালা বিক্রয় কক্ষ

গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে হাজী মাজার বস্তি, কেরানীর টেক সহ বিভিন্ন স্থান থেকে এবার ৫০ জনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ একাধিক মাদক বিক্রয় কক্ষ সিলগালা করে দেয়।
আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই বিশেষ অভিযান চলে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ১৬ জন ও গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মিজানুল হক ২ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে বলে জানান। অভিযানের বিষয়ে নেতৃত্ব দেয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন বলেন, মাদক পুরোপুরি নির্মূলে কাজ চলছে। আজকে মাদক বিক্রয় কেন্দ্র গুলো সিলগালা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/৫ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































