আবার

পুরোদমে চালু হচ্ছে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি, উদ্বোধন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ১৭:৫০| আপডেট : ০৫ মে ২০২৬, ১৯:৫৩
অ- অ+
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেত পুলিশ ফাঁড়ি আবার পুরোদমে চালু হচ্ছে। নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে ফাঁড়িটির কার্যক্রম পুনরায় শুরু করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ মে) বিকালে ফাঁড়ি ভবনের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊধ্বর্তনরা। বর্তমানে ফাঁড়িটি খিলক্ষেতের ৩০০ ফিট সড়কের পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-তে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়িতে মোট ১৯ জন দায়িত্ব পালন করবেন। একজন উপ-পরিদর্শকের (এসআই) অধীনে তিন জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৫ জন পুলিশ সদস্য সেখানে রোস্টার মেনে ডিউটি করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খিলক্ষেত এলাকায় আগে থেকেই পুলিশের কার্যক্রম ছিল। পরে থানা করার উদ্যোগ নেওয়া হলেও জায়গা সংকটের কারণে সেটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। একপর্যায়ে থানার কার্যক্রম ফাঁড়িতে স্থানান্তর করা হয়। এখন নতুন স্থাপনায় আবার ফাঁড়িটির কার্যক্রম জোরদার করা হচ্ছে।

নতুন ফাঁড়িটি একটি ভবনের ভেতরে স্থাপন করা হয়েছে এবং এতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘এই ফাঁড়ির মাধ্যমে স্থানীয় মানুষ ২৪ ঘণ্টা পুলিশি সেবা পাবেন। পাশাপাশি পূর্বাচল কেন্দ্রিক বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এর আগে ডিএমপির কমিশনার মো. সরওয়ারের নির্দেশনায় রাজধানীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত কারওয়ান বাজার ও মোহাম্মদপুরে পুলিশি তৎপরতা বাড়িয়েছেন। কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের পরিধি ও জনবল বৃদ্ধি করা হয়েছে, যেখানে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে প্রায় ২৫ জন সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ‘মিনি থানা’ ধারণায় বসিলা পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে, যেখানে প্রায় একশ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার