বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ১৩:৫৪
অ- অ+

ভিভিআইপি প্রটোকল ভেঙে সড়কে জরুরি সেবার প্রতি অগ্রাধিকার দিয়ে একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল ৯টার কিছু আগে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বহর নিয়ে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজারের এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে বহরের পেছনে আটকে পড়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল।

পরিস্থিতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তার নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সটির জন্য রাস্তা ফাঁকা করে দেন।

বাংলাদেশে সাধারণত ভিভিআইপি বহর চলাচলের সময় অন্যান্য যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এমন ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা