বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৬, ১৫:১৭| আপডেট : ০৮ মে ২০২৬, ১৬:০৩
অ- অ+

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছে, বর্তমান সরকার পুলিশের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের আশানুরূপ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যে ধরনের সহযোগিতা দরকার পুলিশকে সরকার তার সবই করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশপ্রধান এসব কথা বলেন।

আইজিপি বলেন, আগে পুলিশের বিভিন্ন প্রয়োজনে বলা হতো আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে ঠিক সময়ে সিদ্ধান্ত আসে না। এখন সেই দিন নাই, এখন দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ করেছে। জনগণের আশানুরুপ আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও ছিল সবার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। সরকার আমাদের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল।

পুলিশের জনবলের ঘাড়তি সংক্লান্ত এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, নতুন আর্থিক বছরে এ সংক্লান্ত সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছেন।

এসময় আইজিপি আরও বলেন, আমরা একটি আধুনিক, জনবন্ধব ও প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশে সেবাকে জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা। জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কখনো ভাবে টেকসই আইন-শৃঙ্খলা উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, পুলিশকে সহায়তা করুন। আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি।

পুলিশ সপ্তাহ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি। এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে। পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের তিন কর্মকর্তা বরখাস্ত
ঢাকা উত্তর ও দক্ষিণে পৃথক দায়রা আদালত চেয়ে আইনমন্ত্রীকে আইনজীবীর আবেদন
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি: প্রধানমন্ত্রী
১৭ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা