পূবাইলে বায়তুল মামুর জামে মসজিদের   সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে

মোঃ রাজীব হোসেন টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৬, ০৯:৪৩
অ- অ+

স্থানীয় সমাজবাসী ও মুসল্লিদের উদ্যোগে বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ওসমান গনির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ডের মাঝুখান টঙ্গী -কালিগঞ্জ সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওসমান গনি মসজিদের দানের টাকা ব্যবহারে ব্যাপক অনিয়ম করেছেন।

এছাড়াও সমিতির অর্থ আত্মসাৎ এবং অবৈধ গ্যাস লাইন দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়।

বক্তারা আরও দাবি করেন, মসজিদের দানকৃত অর্থ দিয়ে নিজের নামে জমি ক্রয় করা হয় এবং পরে তা মসজিদের নামে ওয়াকফ করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি মসজিদের জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে নিজ বাসায় সংরক্ষণ করার অভিযোগও তোলেন তারা।

মানববন্ধনে বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি হেলাল উদ্দিন বলেন,মসজিদের অর্থ ও সম্পদ নিয়ে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আমরা চাই, প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন,মসজিদের দান ও সমাজের আমানতের অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর।আমাদের মসজিদের খতিব ও ইমাম ১৭ বছর এখানে চাকরি করে তাকে হঠাৎ ২ দিন সময় দিয়ে চাকরি থেকে বিদায় করে দিচ্ছে এছাড়াও নানা হুমকি দিচ্ছে। এ ঘটনায় আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাদী বলেন,মসজিদ আল্লাহর ঘর। এখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম করা যায় না। সমাজের শান্তি ও মসজিদের স্বার্থে দ্রুত সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারী সমাজবাসী ও মুসল্লিগণ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় বায়তুল মামুর জামে মসজিদ কমিটির পক্ষ থেকে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান মসজিদ কমিটি।

(ঢাকাটাইমস/৯ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা