মা দিবসেই ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

ফেনী প্রতিনিধি
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ০৯:৩৫
অ- অ+

ফেনীর দাগনভূঞায় মা দিবসেই মাদকাসক্ত ছেলের দায়ের কোপে প্রাণ গেল মায়ের। এ ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাফিকে (২১) গ্রেপ্তার করেছে। নিহত লাকি আক্তার (৪০) ওই বাড়ির মো. মোস্তফার স্ত্রী।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মোস্তফার ছেলে রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছিল। রবিবার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে রাফি তার মা লাকি আক্তার, বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলাকে (১৮) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কী কারণে ঝগড়া হয়েছে তা নিশ্চিত নয়। তবে রাফি বেশ কিছুদিন ধরে পড়াশোনা ছেড়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে তারা শুনেছেন।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, রাফি নামের ওই ছেলে তার মাকে কুপিয়ে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাফিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পতাকার মান রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের